ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

নতুন সরকারের প্রথম কর্মদিবস, জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কর্মসূচি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নতুন সরকারের প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ১৮ ফেব্রুয়ারি সকালে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন

সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
৪১ বার পড়া হয়েছে