ব্রেকিং নিউজ :
মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র্যাব ডিজি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব মহাপরিচালক আরও বলেন, ভবিষ্যতে কোনো দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে এমন কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করা হবে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিরাপত্তা জননিরাপত্তা নিশ্চিতের র্যাব র্যাব মহাপরিচালকের ঘোষণা শহীদ মিনার নিরাপত্তা ব্যবস্থা সারাদেশে জোরদার নিরাপত্তা সিসিটিভি নজরদারি শহীদ মিনার

























