ব্রেকিং নিউজ :
সরকার ও নেতাদের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা যেন কেউ না করতে পারে : সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ যেন কোনো ধরনের অপরাধ করে সরকারের বা নির্বাচিত নেতাদের ওপর দোষ চাপাতে না পারে। দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি নির্বাচনে ভোট দেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা বজায় রাখা ও মাদক প্রতিরোধ সরকারের প্রধান অগ্রাধিকার।
মন্ত্রী আরও জানান, হিলি রেল স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারলেও জিনিসপত্র তোলা সম্ভব নয় এবং দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করা হবে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আইনশৃঙ্খলা কর্মসংস্থান ও যোগাযোগ উন্নয়ন ডা. এ জেড এম জাহিদ হোসেন দুষ্কর্ম বিরোধী সতর্কবার্তা মাদকপ্রতিরোধ সমাজকল্যাণ মন্ত্রী স্থানীয় নেতাকর্মী সভা হিলি হিলি স্থলবন্দর আধুনিকায়ন


























