ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী

ফ্যামিলি কার্ডের কথা বলে পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে: আখতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি প্রকাশ্যে ফ্যামিলি কার্ডের কথা বললেও বাস্তবে দেশের পরিবারগুলোর ব্যবসা ও জীবন-জীবিকাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জুলাই আকাঙ্ক্ষার বিরোধিতা করছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপি সহিংসতা ও সন্ত্রাসের পথে হাঁটছে। একদিকে শাড়ি-লুঙ্গি বিতরণের কথা বলা হলেও অন্যদিকে দলীয় কর্মীদের দিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে হয়রানি চালানো হচ্ছে। তিনি বলেন, এ ধরনের হিংসা ও বিদ্বেষের রাজনীতি তিনি চান না এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী।

নিজের অবস্থান স্পষ্ট করে আখতার বলেন, দলীয় পরিচয়ের বাইরে তিনি যখন সংসদ সদস্য, তখন কাউনিয়া-পীরগাছার প্রতিটি মানুষ এবং গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে উত্তরবঙ্গের মানুষ অনেক আশা করছে। বড় প্রকল্পের পাশাপাশি ছোট ছোট সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করে মানুষের ঘরে অ্যাম্বুলেন্স পৌঁছানোর ন্যূনতম সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আখতার আরও বলেন, সরকারে থাকা না থাকার সীমাবদ্ধতা থাকলেও জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে তিনি চেষ্টা চালিয়ে যাবেন। মানুষের প্রয়োজন তুলে ধরতে তিনি নিজেই সরকারি দপ্তরে দৌড়াবেন এবং কাজ আদায় করে আনার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
১০০ বার পড়া হয়েছে