ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রামে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় বাকি সাতজন বর্তমানে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে নুরজাহান বেগমের মৃত্যু হয়। পরে রাত ১টার দিকে তার মরদেহ চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় বাবার বাড়িতে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এরপর আজ সকাল ৭টার দিকে নুরজাহানের ১৭ বছর বয়সী ছেলে শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে কুমিল্লায় দাদার বাড়িতে দাফন করা হবে।

এর আগে সোমবার ভোরে হালিশহর এলাকার হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটার দিকে বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না। ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে দীর্ঘ সময় জমে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
৭ বার পড়া হয়েছে