ব্রেকিং নিউজ :
গণভোটে ৬৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন: ডা. শফিকুর রহমান
দেশের জনগণ পরিবর্তন চায় বলেই সাম্প্রতিক গণভোটে ৬৯ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে এবং সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তাঁর দাবি, পরিকল্পিতভাবে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
ভবিষ্যতে ভোটের অধিকার সুরক্ষায় প্রয়োজন হলে জীবন দিয়েও প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তাঁর নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে চাঁদাবাজি বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রথমে প্রতিবাদ এবং পরবর্তীতে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ট্যাগস :
bangla khobor bangladesh Bnp Breaking News Bangladesh desh24 Desh24Live Jamate amir Political News BD




















