ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি Logo রোজার পর সিটি করপোরেশন ভোট, জানালেন ইসি মাসউদ Logo নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডে নূরাসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড Logo ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ফার্স নিউজের দাবি: ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু, ঘোষণা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক Logo ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত Logo শিক্ষার্থীদের গঠনমূলক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন বিএনপি উপদেষ্টা এনামুল হক Logo জিসান ও মোসাদ্দেকের ঝলকে নাটকীয় জয়, নর্থ জোনকে সঙ্গে নিয়ে ফাইনালে সেন্ট্রাল Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা প্রয়াত Logo যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা সামরিক অভিযান শুরু

নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডে নূরাসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নরসিংদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার হওয়া সাত আসামির বিরুদ্ধে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) সকালে নরসিংদীর দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওমর কাইয়ুম শুক্র ও শনিবার দুই দিনে প্রত্যেক আসামির জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে বাদীপক্ষের পক্ষে একজন আইনজীবী উপস্থিত থাকলেও আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।

পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে ভারতে পালানোর চেষ্টা করার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে নূর মোহাম্মদ নূরাকে আটক করা হয়। একই সময় ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয় হযরত আলীকে।

মামলার বিবরণে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা ফাহিমা বেগম মামলা দায়ের করলে মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৭ বার পড়া হয়েছে