ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি Logo রোজার পর সিটি করপোরেশন ভোট, জানালেন ইসি মাসউদ Logo নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডে নূরাসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড Logo ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ফার্স নিউজের দাবি: ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু, ঘোষণা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক Logo ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত Logo শিক্ষার্থীদের গঠনমূলক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন বিএনপি উপদেষ্টা এনামুল হক Logo জিসান ও মোসাদ্দেকের ঝলকে নাটকীয় জয়, নর্থ জোনকে সঙ্গে নিয়ে ফাইনালে সেন্ট্রাল Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা প্রয়াত Logo যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা সামরিক অভিযান শুরু

রোজার পর সিটি করপোরেশন ভোট, জানালেন ইসি মাসউদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রোজা শেষ হওয়ার পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ। রোববার (১ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে চলমান উপনির্বাচনগুলো নিয়ে কমিশন সক্রিয়ভাবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে কি না—সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে নির্বাচন কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে কমিশনার মাসউদ দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। তবে কোথাও কোনো ঘাটতি থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় কমিশনের কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানান নির্বাচন কমিশনার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৬ বার পড়া হয়েছে