ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাতক্ষীরার শ্যামনগরে প্রেসক্লাবের ভেতরে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান এবং বিএনপি কর্মী আব্দুর রহিম।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে যুবদলের উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানের অভিযোগ তোলা হয়।

এক পর্যায়ে মানববন্ধন চলাকালে যুবদল সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়ে। তারা হঠাৎ করে সামিউল মনিরের ওপর হামলা চালায় এবং মারধর করে তাকে ক্লাব থেকে বাইরে বের করে আনে বলে জানান উপস্থিত সাংবাদিকরা।

হামলার শিকার সামিউল মনির বলেন, গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-জামায়াত যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর থেকেই একটি চক্র তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর দাবি করেন, মানববন্ধনের সময় ওই সাংবাদিক গালিগালাজ করছিলেন, এ কারণে কিছু নেতাকর্মী গিয়ে তাকে মারধর করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির জানান, আহত সাংবাদিকের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাত পাওয়া গেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৪২ বার পড়া হয়েছে