ব্রেকিং নিউজ :
জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, জনগণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী ভারত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আগ্রহের কথা তুলে ধরেন।
হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ককে আরও জনকেন্দ্রিক করার ওপর গুরুত্ব দিচ্ছে ভারত। বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিনিধি বিনিময়, দক্ষতা বৃদ্ধি কর্মসূচি এবং অভিজ্ঞতা ভাগাভাগির মতো বিষয়গুলোও আলোচনায় স্থান পেয়েছে বলে জানান তিনি।
ট্যাগস :
bangla khobor bangladesh bangladesh high Commission Breaking news Breaking News Bangladesh desh24 Desh24Live






















