ব্রেকিং নিউজ :
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত
বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তাদের চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো
ট্যাগস :
bangla khobor bangladesh Bnagladesh army Breaking News Bangladesh desh24 Desh24Live Political News BD























