ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর আদাবর ও শ্যামলী হাউজিং এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার (৪ মার্চ) গভীর রাতে আদাবর থানার আওতাধীন শ্যামলীর বায়ান্নকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আটক ব্যক্তিদের একজনের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। অভিযানের সময় তিনটি চাপাতি ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মোহাম্মদপুর এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৪৯ বার পড়া হয়েছে