ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ তাহেরের, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি

ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতার চুরির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে লক্ষ্মীপুর জেলা কৃষকদল এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাহাব উদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য ছিলেন।
জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করা, সংগঠনবিরোধী কার্যক্রম, শৃঙ্খলাভঙ্গ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাকে দলীয় সদস্যপদসহ কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার আহ্বান জানানো হয়েছে।
জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন থেকে চার দিন আগে সাহাব উদ্দিনসহ দুই ব্যক্তি পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। ওই সময়ের ঘটনা সিসি ক্যামেরায় ধারণ হয়। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও শার্ট পরিহিত ওই ব্যক্তি হাতে একটি ছুরি ও টর্চলাইট নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করছেন। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে এবং এর ভিডিওও রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৯ বার পড়া হয়েছে