ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে অতিরিক্ত চাহিদার কারণে জ্বালানি তেল পেতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেক পাম্পেই তেল না থাকায় অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।
শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও সরকারের নির্ধারিত নিয়মের কারণে সবাই তেল পাচ্ছেন না। ফলে অনেক যানবাহনকে তেল না নিয়েই পাম্প ছেড়ে যেতে হচ্ছে।
এ পরিস্থিতিতে অনেক স্থানে গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। ভুক্তভোগীরা বলছেন, পেট্রোল পাম্পগুলোর কার্যক্রমে সরকারকে আরও কঠোর নজরদারি করতে হবে।
অন্যদিকে পাম্প মালিকদের দাবি, সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম থাকায় চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। তাদের মতে, স্বাভাবিক সময়ের চেয়ে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলাতেও পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে আজ ক্রেতাদের ভিড় দেখা গেছে। নির্ধারিত যানভিত্তিক কোটার ভিত্তিতেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
সকাল থেকেই প্রতিটি পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক ক্রেতার আশঙ্কা, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারেন—এই ভাবনা থেকেই অনেকে আগে থেকেই প্রয়োজনীয় পেট্রোল ও অকটেন সংগ্রহের চেষ্টা করছেন। তবে কিছু এলাকায় তেল ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে কয়েকটি পাম্প বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বাড়তি চাহিদার চাপ তৈরি হলেও বর্তমানে জ্বালানি তেলের প্রকৃত কোনো সংকট তৈরি হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
৫৯ বার পড়া হয়েছে