ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীতে জ্বালানি তেলের সংকট আজও কাটেনি। সরবরাহ ঘাটতির কারণে মঙ্গলবার (১০ মার্চ) সকালেও ঢাকার কয়েকটি পেট্রোল পাম্প স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি।
তেল সংগ্রহ করতে এসে অনেক মোটরসাইকেল ও গাড়িচালককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। যদিও যেসব পাম্প খোলা ছিল, সেগুলো সরকারি নির্দেশনা অনুসরণ করে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছে।
তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি। চালকদের অনেকেই প্রায় দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করার পর জ্বালানি পাচ্ছেন। এ পরিস্থিতিতে ভোগান্তি কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কিছু চালক অভিযোগ করেন, সংকটের সুযোগে কেউ কেউ অবৈধভাবে তেল মজুদ করছে।
এদিকে চলমান সংকট মোকাবিলায় ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে ডিজেল পাম্পিং শুরু হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবারের মধ্যেই জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানির মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহ অব্যাহত রাখতে সরকার জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
১ বার পড়া হয়েছে