ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন মো. সরওয়ার। তিনি বাস মালিকদের উদ্দেশে অনুরোধ করে বলেন, দূরপাল্লার বাসে একাধিক চালক রাখলে একজন চালকের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল-এ ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত রাখতে আয়োজিত মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার আরও জানান, নির্ধারিত স্থান ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করতে দেওয়া হবে না। এ ধরনের অনিয়ম দেখা গেলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি টার্মিনাল ও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি বলেন, ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে পুলিশ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
সভায় উপস্থিত ছিলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। জাতীয়তাবাদী শ্রমিক দলের এই প্রধান সমন্বয়ক বলেন, গত দুই ঈদে সড়কপথে যাত্রা নির্বিঘ্ন রাখতে সফলতা এসেছে। এবারও বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ঈদযাত্রা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
৫১ বার পড়া হয়েছে