ব্রেকিং নিউজ :
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের বিপরীতে উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই ক্যালিগ্রাফিটি সেখানে স্থাপন করা হয়।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধানমন্ত্রী Tarique Rahman জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ছিল সংসদ সচিবালয়ে তার প্রথম অফিস করা।
এ সময় অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপনের জন্য সংসদের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে Jatiya Sangsad-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ট্যাগস :
bangla khobor bangladesh Bnp chairperson Breaking news Breaking News Bangladesh desh24 Desh24Live Jamat islami























