ব্রেকিং নিউজ :
হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় মির্জা আব্বাসের স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানেন তিনি।
সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
হাসপাতালে পরিদর্শনের সময় তার সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামানও উপস্থিত ছিলেন।
ট্যাগস :
bangla khobor bangladesh BNP News Breaking News Bangladesh desh24 Desh24Live Dhaka medical mirza abbas

























