ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে নিজের বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গোলাপ হোসেন নামে ওই যুবক তার বাবা আক্কাস আলীর কাছে আলু বিক্রি করে পাওয়া টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। তবে আক্কাস আলী এতে রাজি না হলে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে গোলাপ হোসেন বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই আক্কাস আলীর মৃত্যু হয়।

এ সময় গোলাপ হোসেনের মা ও বোন তাকে থামানোর চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৭ বার পড়া হয়েছে