ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নৌপথে ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তার দাবি, এ পর্যন্ত লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এমনকি দক্ষিণাঞ্চলের যাত্রীদের সুবিধার জন্য নির্ধারিত ভাড়ার তুলনায় প্রায় ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে নৌপথে যাতায়াতকে নিরাপদ রাখতে লঞ্চগুলোর ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা নৌপথে অনেকটাই স্বস্তিদায়ক ও আনন্দঘন পরিবেশে হচ্ছে। সদরঘাটের অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাটকে ভবিষ্যতে চাহিদা অনুযায়ী স্থায়ীভাবে চালুর পরিকল্পনাও রয়েছে।
এদিকে ঈদযাত্রাকে নিরাপদ রাখতে সদরঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে কুলি, ট্রলি ও হুইলচেয়ার সেবাও দেওয়া হচ্ছে, যা নিয়ে অনেক যাত্রী সন্তোষ প্রকাশ

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
৪৯ বার পড়া হয়েছে