ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীরের আরও ১৪ দিনের জেল হেফাজত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হাদি হত্যা মামলায় গ্রেফতার ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে পুনরায় ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এ আদেশ দেন।

আদালতে হাজির করার আগে তারা ১৪ দিন পুলিশি হেফাজতে ছিলেন। এ সময় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করে, যা আদালত বিবেচনায় নেয়।

ফয়সাল ও আলমগীর দু’জনই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন।

এ ঘটনায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তির মাধ্যমে তাদের ভারতে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। পরে চলতি মাসে বনগাঁ সীমান্ত এলাকা থেকে সেই মধ্যস্থতাকারীকেও গ্রেফতার করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৩১ বার পড়া হয়েছে