ব্রেকিং নিউজ :
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তার এই সফরকে সামনে রেখে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী ইতোমধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, দেশে ফেরার পর প্রায় দুই দশক বিরতির পর গত ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিন তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ট্যাগস :
bangla khobor bangladesh Bnp chairperson BNP News Breaking News Bangladesh desh24 Desh24Live Tarek Rahman






















