ব্রেকিং নিউজ :
সংসদের অধিবেশন ভিভিআইপি লাউঞ্জ থেকে পর্যবেক্ষণে জাইমা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সোমবার (৩০ মার্চ) সংসদ অধিবেশন ভিভিআইপি লাউঞ্জে বসে পর্যবেক্ষণ করেছেন। বিকাল তিনটায় অধিবেশন শুরু হওয়ার পর তিনি লাউঞ্জে প্রবেশ করে সামনের সারিতে আসন গ্রহণ করেন।
প্রশ্নোত্তর পর্ব চলাকালে তাকে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি ল্যাপটপে কাজ করতেও দেখা যায়। এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দিনও তিনি তার মা জোবাইদা রহমানের সঙ্গে একই লাউঞ্জে বসে অধিবেশন পর্যবেক্ষণ।






















