ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহে দীর্ঘ লাইনে প্রাণহানি একজনের Logo স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু Logo দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন Logo ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ সমাপ্তির শর্ত স্পষ্ট করলেন Logo লেবাননে শান্তিরক্ষী হতাহতের ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চায় ফ্রান্স Logo দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, সংকটের শঙ্কা নেই: জ্বালানি বিভাগ Logo আজকের খেলা: আইপিএলে রাজস্থান-চেন্নাই লড়াই, সঙ্গে রয়েছে একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ Logo সংসদের অধিবেশন ভিভিআইপি লাউঞ্জ থেকে পর্যবেক্ষণে জাইমা রহমান Logo বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে খামারবাড়িতে ডিএই কর্মীদের প্রতিবাদ Logo মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুদ আছে, এমন তথ্য জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মজুদকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন। বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই মজুদ আগামী ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত দেশের চাহিদা মেটাতে সক্ষম।

কর্মকর্তারা আরও জানান, এই সময়ের মধ্যে কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছাবে, তাই আপাতত জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই।

অপরদিকে, মজুতদারী রোধ এবং সুষ্ঠু জ্বালানি তেল ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৩ মার্চ থেকে ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করেছে মন্ত্রণালয়। এই অভিযানে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার ডিজেল, ২৮ হাজার ৯৩৮ লিটার অকটেন এবং ৬০ হাজার ২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। অভিযানের প্রেক্ষিতে দায়ের করা ১,২৪৪টি মামলায় মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৬ বার পড়া হয়েছে