ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

একদিনে দেশে ঢুকছে ৬১ হাজার টন জ্বালানি তেল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে বড় পরিমাণে ডিজেল আমদানি করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বন্দর সূত্রে জানা গেছে, একই দিনে রাতের মধ্যে মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ আসার কথা রয়েছে। এতে করে একদিনেই মোট ৬১ হাজার টন জ্বালানি তেল বন্দরে পৌঁছাবে।

শিপিং এজেন্ট প্রতিষ্ঠান প্রাইডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, প্রথম জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে ভেড়ার অপেক্ষায় রয়েছে। দ্বিতীয় জাহাজটি পৌঁছালে জ্বালানি সরবরাহ আরও জোরদার হবে।

এদিকে, ওমেরা, বেক্সিমকো ও যমুনা গ্যাসসহ বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে বড় আকারের এলপিজি ক্যারিয়ার থেকে লাইটারেজ পদ্ধতিতে জ্বালানি খালাস সম্পন্ন করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিপুল পরিমাণ ডিজেল দেশের সেচ কার্যক্রম ও শিল্প খাতে জ্বালানির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে এবং দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শনিবার আরও একটি এলএনজি বহনকারী জাহাজ আসার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
৫৮ বার পড়া হয়েছে