ব্রেকিং নিউজ :
কাল থেকে ঢাকায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
রাজধানীতে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সকাল ৯টা থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম ধাপে ঢাকার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এই টিকা প্রদান করা হবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সেখানে নতুন করে ৭০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৪ জনের বেশি, যার মধ্যে অধিকাংশই শিশু।
হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান এক ব্রিফিংয়ে জানান, চিকিৎসক বা শয্যা সংকট নেই এবং রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, টিকাদান কার্যক্রম শুরু হলে সংক্রমণের হার দ্রুত কমে আসবে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live জরুরি স্বাস্থ্য সেবা ডিএনসিসি কোভিড হাসপাতাল ঢাকা উচ্চ ঝুঁকি এলাকা শিশু হাম আক্রান্ত হাম টিকাদান কর্মসূচি হাম সংক্রমণ বৃদ্ধি






















