ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রংপুরে এক যুবককে ভুয়া পরিচয়পত্র বানানোর সময় পুলিশ আটক করেছে। পেশায় রাজমিস্ত্রি হলেও যুবক নিজেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে একজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করছিল। সন্দেহ জন্মালে ওই নারী তার পুলিশের চাকরির প্রমাণ চায়।

আটক মোস্তাফিজুর রহমান (২৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব এলাকার আরটি প্রেস দোকানে মোস্তাফিজুর যায়। তিনি দোকানদারকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে জানান, তার আসল আইডি হারিয়ে গেছে এবং নতুন করে প্রিন্ট করতে হবে। দোকানদার আসল আইডি কার্ড দেখার জন্য চাইলে যুবক তা দিতে না পারায় সন্দেহ জাগে।

পরবর্তীতে দোকানদার বিষয়টি সমিতিকে জানালে নেতারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। মোস্তাফিজুর স্বীকার করেন, তিনি ভুয়া পরিচয়পত্র তৈরি করতে এসেছেন। পুলিশ খবর পেয়ে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।

আটক যুবক দাবি করেন, “আমি একটি মেয়েকে ভালোবাসি। তাকে দেখানোর জন্য পুলিশ পরিচয়পত্র বানাতে এসেছিলাম। মিথ্যা বলেছিলাম যে আমি পুলিশে চাকরি করি। আইডি কার্ড হোয়াটসঅ্যাপে দোকানদারকে পাঠিয়েছি।”

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৪০ বার পড়া হয়েছে