ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানির বাড়তি চাহিদা পূরণে সরকার আলাদাভাবে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি পৃথক প্রস্তাব কমিটিতে উপস্থাপন করা হয়। এসব প্রস্তাব পর্যালোচনা শেষে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেগুলো নীতিগতভাবে অনুমোদন দেয়।
এছাড়া, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় মাঠপর্যায়ে টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে ক্রয় প্রক্রিয়া গ্রহণের প্রস্তাবেও নীতিগত সম্মতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (৪ এপ্রিল) ছুটির দিনেও সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছিল সরকার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে