ব্রেকিং নিউজ :
টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে বস্তার ভেতরে রাখা এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী হতে পারেন, তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে সড়কের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে তিন টুকরো করা মরদেহ উদ্ধার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live অজ্ঞাত যুবক মরদেহ কক্সবাজার অপরাধ সংবাদ টেকনাফ মেরিন ড্রাইভ মরদেহ উদ্ধার পুলিশ তদন্ত কার্যক্রম বস্তাবন্দী খণ্ডিত লাশ হত্যার রহস্য উদঘাটন



























