ব্রেকিং নিউজ :
সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ
সংসদে পৃথক দুটি বিল পাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ অনুমোদনের ফলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও এর সংশোধিত সংস্করণ আর কার্যকর থাকছে না।
এ সিদ্ধান্তের ফলে আপাতত সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন বহাল থাকছে না। একই সঙ্গে স্বতন্ত্র সচিবালয় গঠনের আইনি ভিত্তিও বিলুপ্ত হয়েছে। এতে বিচারক নিয়োগ প্রক্রিয়া ও বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আগের কাঠামোয় ফিরে যাবে।
তবে বিরোধী দল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বাতিল করা হলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে।
ট্যাগস :
bangla khobor bangladesh Bangladesh High Court BangladeshCourt Breaking News Bangladesh desh24 Desh24Live






















