ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে শহরের কালীগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রশিদ বই এবং নগদ ২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।
গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ওই স্থানে অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করে। পরে তাদের সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ভুক্তভোগী চালকদের অভিযোগ, তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছিল। তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, শ্রমিকদের কল্যাণের জন্যই তারা এই অর্থ সংগ্রহ করছিলেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live কালীগাছতলা অভিযান খবর চাঁদাবাজি চক্র বিরুদ্ধে অভিযান ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পরিবহন থেকে চাঁদা উত্তোলন সেনাবাহিনী অভিযান বাংলাদেশ হবিগঞ্জ চাঁদাবাজি আটক সংবাদ

























