ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশব্যাপী চাঁদাবাজি দমনে নিরপেক্ষ একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন র‍্যাব। এই তালিকা অনুযায়ী খুব শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনার অগ্রগতিও তুলে ধরা হয়। জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী এবং মাদক কারবারির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক ব্যবসায়ীর কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পতেঙ্গা উপকূলে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয়।
এছাড়া, অভিযানে ৫০ হাজার লিটারেরও বেশি ভোজ্যতেল জব্দ করার কথাও জানায় র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
৯ বার পড়া হয়েছে