ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু Logo দিনাজপুরে বাসায় আগুন, প্রাণ গেল স্বামী-স্ত্রীর Logo মাদারীপুরে গুদাম থেকে উদ্ধার ৩৭ হাজার লিটার সয়াবিন তেল Logo সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের লড়াই Logo সংসদে রুমিনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, আচরণে আপত্তি জামায়াত আমিরের

মাননীয় স্পিকার কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, কাদম্বরী মরে নাই; আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হইলো

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার (১৯ এপ্রিল) অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন।

তিনি বলেন, বাস্তব পরিস্থিতি এবং সরকারের বক্তব্যের মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। একদিকে মন্ত্রীরা দাবি করছেন দেশে জ্বালানির কোনো সংকট নেই, অন্যদিকে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে।

রুমিন ফারহানা উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু এ বিষয়ে সরকারের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও প্রশ্ন তোলেন, যদি জ্বালানির সংকট না-ই থাকে, তাহলে কেন তেলের দাম বাড়ানো হলো এবং কেন অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে।

তার বক্তব্যে জ্বালানি পরিস্থিতি নিয়ে জনদুর্ভোগ ও সরকারের অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ পায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
১৬ বার পড়া হয়েছে