ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু Logo দিনাজপুরে বাসায় আগুন, প্রাণ গেল স্বামী-স্ত্রীর Logo মাদারীপুরে গুদাম থেকে উদ্ধার ৩৭ হাজার লিটার সয়াবিন তেল Logo সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের লড়াই Logo সংসদে রুমিনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, আচরণে আপত্তি জামায়াত আমিরের Logo জ্বালানির দাম বাড়তেই বাস-লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব

কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ বিষয়ে কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং কারিকুলাম সংস্কারের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরীক্ষা পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি কেন্দ্রে সীমিতভাবে নকলের চেষ্টা ধরা পড়লেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য একটি কেন্দ্রে জনসমাগম বেশি থাকলেও অভিভাবকদের সহযোগিতার কারণে কোনো সমস্যা হয়নি।

তিনি আরও বলেন, এবার পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে কোনো আশঙ্কাও নেই। পরীক্ষাগুলো সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রী পরীক্ষার পরিবেশ সুন্দর রাখতে গণমাধ্যমের ভূমিকাও প্রশংসা করেন। তার মতে, আগাম প্রচারণা ও সচেতনতার কারণে নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে।

এছাড়া তিনি জানান, পরীক্ষার সময় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হচ্ছে, যাতে পরবর্তীতে কোনো অভিযোগ উঠলে তা যাচাই করা যায়।

আগামী পরীক্ষাগুলোও কঠোর নজরদারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৯ বার পড়া হয়েছে