ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু Logo দিনাজপুরে বাসায় আগুন, প্রাণ গেল স্বামী-স্ত্রীর Logo মাদারীপুরে গুদাম থেকে উদ্ধার ৩৭ হাজার লিটার সয়াবিন তেল Logo সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের লড়াই Logo সংসদে রুমিনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, আচরণে আপত্তি জামায়াত আমিরের

রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ‘ব্লক রেইড’ অভিযান আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবার ও ছিনতাই প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধীদের তালিকা তৈরি ও প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হচ্ছে।

সম্প্রতি তেজগাঁও বিভাগে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও, শের-ই-বাংলা নগর ও হাতিরঝিলসহ কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপির তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চ মাসে রাজধানীজুড়ে ৯ হাজার ২৫৯ জনকে গ্রেপ্তার এবং ১ হাজার ৩০৫টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন থানায় পৃথক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক আসামি আটক করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, টহল বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত অভিযান এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। জনগণের সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডিবি জানিয়েছে, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সিআইডি খুন, অর্থপাচার, সাইবার অপরাধসহ জটিল মামলাগুলোতে কাজ করছে।

র‌্যাবও নিয়মিত মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করছে এবং উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেপ্তার করছে। অন্যদিকে সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবি সক্রিয় রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে