ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি Logo নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় কিশোরগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফজলুর রহমানের একটি মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তিনি দাবি করেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়াকে তিনি “ডাবল অপরাধ” হিসেবে দেখেন।

তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র আপত্তি জানান এবং সংসদে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং পরে নিজ আসন থেকে উঠে সংসদের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

ফজলুর রহমান আরও অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকে তিনি সবসময় সম্মানসূচক ভাষায় সম্বোধন করলেও তার দলের কিছু সদস্য তাকে অপমানজনক শব্দ ব্যবহার করে সমালোচনা করেন।

এর জবাবে সংসদে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান। তিনি বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা দল বেছে নেওয়া তার সাংবিধানিক অধিকার, এতে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।

তার মতে, নাগরিক হিসেবে প্রত্যেকে নিজের আদর্শ ও রাজনৈতিক দল নির্বাচন করতে স্বাধীন, এবং এ অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
৫ বার পড়া হয়েছে