ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে মৌ রানী দাস নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে সিলেট বিভাগীয় নারী ফুটবল দলের খেলোয়াড়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্থানীয় ফুটবল কোচ রাকিব ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই ও দুই বোনের মধ্যে মৌ সবার ছোট। সে জেলা ও বিভাগীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর তার নিজ বসত ঘরের ধান রাখার জায়গা থেকে মৌয়ের ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

কোচ রাকিব জানান, সে ২০১৯ সাল থেকে সুনামগঞ্জ জেলা, সিলেট বিভাগীয় দল, ঢাকা বিভাগের বিভিন্ন লীগ ও বিকেএসপির হয়ে খেলায় অংশগ্রহণ করতো। ‘আমার স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের’ প্রতিষ্ঠা লগ্নের খেলোয়াড়। গতকাল সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৮৬ বার পড়া হয়েছে