ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ঢামেকে আবারও ধরা পড়ল ‘ভুয়া’ নারী চিকিৎসক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢামেকে আবারও ধরা পড়ল ‘ভুয়া’ নারী চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবারও ধড়া পড়েছেন এক ভুয়া চিকিৎসক। রোববার দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের নাক, কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে ঐ ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা।

ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার পিসি মিজানুর রহমান বলেন, সকালে আমাদের টহল টিমের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় পুরাতন ভবনের তৃতীয় তলায় একজন মেডিকেল শিক্ষার্থী জানান তার নামের সঙ্গে সংগতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা করছেন। এ নিয়ে সন্দেহ হলে আনসার সদস্যরা ঐ ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের ডেকে অভিযুক্ত নারীকে দেখান। কিন্তু কেউ তাকে চিনতে পারেন না। পরে অভিযুক্ত নারীকে প্রশাসনিক ভবনে হাসপাতালের পরিচালক এবং উপ-পরিচালকের কাছে নেয়া হয়। এরপর তাদের পরামর্শে ঐ ভুয়া নারী চিকিৎসককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত পাপিয়া আক্তার স্বর্ণা জানান, তিনি নরসিংদীর মনোহরদী সদরের আরওয়াদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেলে কেন এসেছেন জানতে চাইলে তিনি জানান, পূর্বপরিচিত এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে এসেছেন।

চিকিৎসকের অ্যাপ্রন কেন পরেছেন জানতে চাইলে অভিযুক্ত পাপিয়া আক্তার স্বর্ণা বলেন, আমি ভুল করেছি, ভবিষ্যতে আর এ কাজ করব না। টেইলার্সের দোকান থেকে অ্যাপ্রনটি বানিয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, এরই মধ্যে আমরা বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঢামেক হাসপাতাল থেকে মুনিয়া খান রোজা নামে এক ভুয়া গাইনি চিকিৎসককে আটক করেন আনসার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে