ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

জি২০ সম্মেলন বিশ্বনেতাদের ছবিতে নেই বাইডেন, ক্ষমতা হস্তান্তরের আগেই ‘ক্ষমতাহীন’!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জি২০ সম্মেলন বিশ্বনেতাদের ছবিতে নেই বাইডেন, ক্ষমতা হস্তান্তরের আগেই ‘ক্ষমতাহীন’!

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিক ছবি তুলেছেন বিশ্বনেতারা। তবে ছবিটি প্রকাশ্যে আসার পরই হৈচৈ পড়ে গেছে। কেননা, সেই ছবিতে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ বক্তব্য দিয়েছেন জো বাইডেন। তার বক্তব্যে ইউক্রেন ও গাজাযুদ্ধ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বব্যাপী সমর্থনের বিষয়গুলো উঠে এসেছে।
 
এই সম্মেলনে তোলা বিশ্বনেতাদের একটি ছবি এরইমধ্যে সামনে এসেছে। এতে দেখা যায়নি ৮১ বছর বয়সি জো বাইডেনকে। অথচ জো বাইডেনই এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগামী বছরের জানুয়ারি মাসে তিনি গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
 
জো বাইডেনের পরিবর্তে ছবির সম্মুখসারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে দেখা যায়।
 
এদিকে, ছবিতে বাইডেন না থাকার কারণকে ‘লজিস্টিক ইস্যু’ বলে অভিহিত করেছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলছেন, ছবিটি তড়িঘড়ি করে তোলা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ শেষ করে ছবি তোলার স্থানে বাইডেন আসার আগেই ছবিটি তোলা হয়েছিল।
 
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন,  

সব বিশ্বনেতা আসার আগেই ছবিটি তোলা হয়েছিল। তাই এতে অনেকেই বাদ পড়েছেন।

ছবি থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও বাদ পড়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে