ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

পাঁচ বিসিএস থেকে ১৮ হাজারেরও বেশি নিয়োগ দেবে সরকার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পাঁচ বিসিএস থেকে ১৮ হাজারেরও বেশি নিয়োগ দেবে সরকার।

৪৩ থেকে ৪৭ তম বিসিএসের মাধ্যমে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ১২ হাজার ৭৯০ জনকে ক্যাডার এবং ৫ হাজার ৪৩৯ জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোখলেস ঊর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ৪৬ তম বিসিএস থেকে সর্বোচ্চ চার হাজারেরও বেশি নিয়োগ দেয়া হবে। গেজেট ম্প্রকাশের পর সমালোচনার কারণে ৪৩ তম বিসিএসের ফলাফল যাচাই-বাছাই করছে পিএসসি। তাছাড়া, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় নেয়া হবে। পাশাপাশি ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। এ সময় দ্রুতই ৪৭তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আদালতের রায় অনুযায়ী নতুন চাকরির ক্ষেত্রে কোটা বাস্তবায়ন করা হবে। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে প্রমোশনের ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলা প্রশাসকদের ফিটলিস্ট নতুন করে তৈরি করা হবে। পাশাপাশি অতিরিক্ত সচিবদের গ্রেড ওয়ান দেয়া হবে। যাতে তারা স্বস্তি নিয়ে অবসরে যেতে পারবেন। এ সময় বিধি অনুযায়ী অন্য ক্যাডারদের পদোন্নতি দেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
২৬৫ বার পড়া হয়েছে