ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ।

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জানুয়ারি) সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। পরে এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।
 
গত নভেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে অন্তত ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলেন, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। 
  
এরই পরিপ্রেক্ষিতে সোমবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দেন। তার আগেই এদিন শিক্ষার্থীরা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অবরোধ করেন। 
 
উল্লেখ্য, নভেম্বরে আন্দোলনে নামার পর থেকেই হামলার শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে। একপর্যায়ে তা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১৮৪ বার পড়া হয়েছে