ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

যুক্তরাষ্ট্রে আলোচিত যত বিমান দুর্ঘটনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আলোচিত যত বিমান দুর্ঘটনা।

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বিমান দুর্ঘটনার খবর প্রায়ই পাওয়া গেলেও বাণিজ্যিক বিমান বিধ্বস্তের ঘটনা খুব কমই ঘটেছে দেশটিতে। বুধবারের (২৯ জানুয়ারি) বিমান দুর্ঘটনার আগে সবশেষ ২০১৩ সালে এশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয় সান ফ্রান্সিস্কোতে।

সম্প্রতি বেশ কয়েকটি বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসিতে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। পরে বিমান ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। প্রায়ই ব্যক্তিগত বিমান দুর্ঘটনার কবলে পড়লেও বাণিজ্যিক বিমান দুর্ঘটনা খুব কমই ঘটে দেশটিতে।
 
সবশেষ ২০১৩ সালের ৬ জানুয়ারি দেশটিতে বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়। এশিয়ান এয়ারলাইন্সের বিমানটি সিউল থেকে সান ফ্রান্সিস্কো যাওয়ার পর অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩ জন নিহত ও ১৮৭ জন আহত হন।
 
এর আগে, ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফেলো যাওয়ার পথে তুষারঝড়ের কবলে পড়ে কোলগান এয়ারের বিমান থ্রি ফোর জিরো সেভেন। একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ৪৯ যাত্রী ও ১ জন ক্রু সদস্য।
 
এর আগে, ২০০১ সালের ১২ নভেম্বর আমেরিকান এয়ারলাইন্সের বিমান ফাইভ এইট সেভেন এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে। আরোহনের ৯০ সেকেন্ড পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কুইন্স আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনার প্রাণ হারান ২৬৫ জন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
১৩৬ বার পড়া হয়েছে