ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের অনুপ্রবেশ, ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের অনুপ্রবেশ, ১০ লাখ টাকা জরিমানা।

চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুপ্রবেশের দায়ে পানামার পতাকাবাহী একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে জাহাজটি চট্টগ্রামে পৌঁছলে জরিমানা করে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী কোনো জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের আগে অনুমতি নিতে হয়। তারপর জাহাজটিকে ঢোকার অনুমতি দেওয়া হয়। কিন্তু সোমবার মধ্যরাতে এমটি ডলফিন-১৯ নামে পানামার পতাকাবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। পরবর্তীতে জাহাজটিকে জরিমানার আওতায় আনা হয়। জাহাজটিতে ১১ হাজার ৬০০ টন জ্বালানি তেল ছিল। এটির দৈর্ঘ্য ১৪৫ দশমিক ৫০ মিটার এবং প্রস্থ ২৩ মিটার।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাহাজটি কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বন্দরের জলসীমায় ঢুকে পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
১৮৫ বার পড়া হয়েছে