ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

যে সময় মুআনাকা করা সুন্নত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাধারণত কারও সাথে দেখা হলে মুআনাকা করা যায় না। সালাম ও মুসাফাহা করা সুন্নত। অনেক দিন পর যদি কারও সাথে দেখা হয় তাহলে সেক্ষেত্রে মুআনাকা করা সুন্নত।

হজরত আনাস (রা.) বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, আমাদের কেউ তার ভাইয়ের সাথে বা বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তার সামনে কি মাথা নত করবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমো খাবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তার হাত ধরে তার সঙ্গে মুসাফাহা করবে? তিনি বললেন, হ্যাঁ। (তিরমিজি ২৭২৮)

খুব কাছের কেউ দীর্ঘ সফর থেকে ফিরে এলে বা দীর্ঘদিন পর দেখা হলে মুআনাকা বা কোলাকুলি করা যেতে পারে। হাদিসে এসেছে, হজরত জায়েদ (রা.) সফর থেকে ফিরে এলে নবীজি (স.) তার সাথে মুআনাকা করেছিলেন।
 
হজরত আয়েশা (রা.) বলেন, জায়েদ ইবনে হারেসা মদিনায় এলেন। এ সময় আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। জায়েদ ইবনে হারেসা (রা.) এসে ঘরের দরজায় আওয়াজ করলে আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে চাদর টানতে টানতে তার কাছে গেলেন। (আয়েশা (রা.) বলেন) আল্লাহর কসম! আমি তাকে এর পূর্বে বা পরে কখনো খালি গায়ে (জনসমক্ষে যেতে) দেখিনি। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন ও চুমু খেলেন। (তিরমিজি ২৭৩২)
 
সাহাবিদের মধ্যেও মুআনাকার প্রচলন ছিল। হজরত আনাস (রা.) বলেন, নবীজির (সা.) সাহাবিরা পরস্পর মিলিত হলে মুসাফাহা করতেন। আর কোনো সফর থেকে ফিরলে মুআনাকা করতেন। (আলমু’জামুল কাবির লিততাবরানি ৯৭)
 
সাধারণভাবে সালাম ও মুসাফাহাই সাক্ষাতের সুন্নত। নবীজি (স.) বেশি বেশি সালাম দিতে বলেছেন। সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বাড়ায়। নবিজি (সা.) বলেন,
মুসাফাহার ফজিলত সম্পর্কে আনাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয় এবং তারা পরস্পর হাত মিলায় আল্লাহ তাআলার ওপর তাদের এই হক জন্মে যে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং তাদের হাতগুলো পৃথক হওয়ার আগেই তাদেরকে ক্ষমা করে দেবেন। (মুসনাদে আহমদ ১২৪৫১)
  
ঈদের নামাজের পর মুআনাকা করা কি বিদআত?

আমাদের দেশে ঈদের নামাজের পরে, বিয়ের মজলিসে আকদের পরে বা ফরজ নামাজের পরে মুআনাকা করার প্রচলন আছে। এ সময়গুলোতে মুআনাকার প্রচলনের কোনো ভিত্তি পাওয়া যায় না।
 
তবে কেউ যদি ঈদের নামাজের পর পরস্পর এমন কারও সাথে সাক্ষাৎ করেন যার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তাহলে মুআনাকা করা যাবে। এছাড়া এটা যদি ঈদের দিনের আমল মনে করে তাহলে তা বিদআত বলেছেন ওলামায়ে কেরাম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
৪০১ বার পড়া হয়েছে