ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সরকার নিষ্ক্রিয় নয়: আলী ইমাম মজুমদার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পূজায় কোথাও কোথাও দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সরকার নিষ্ক্রিয় নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন এ উপদেষ্টা।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে আলী ইমাম মজুমদার বলেন, আপনারা নির্দ্বিধায় পূজা করার আশ্বাস চেয়েছেন, এই আশ্বাস বারবার দেয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই দিচ্ছেন। আপনার যে অধিকার, আমারও সে অধিকার, এই দেশটাতে। ফলে আপনি থাকবেন না কেন? আমি থাকতে পারলে আপনিও থাকতে পারেন দেশটাতে। সকলে সুন্দরভাবে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ উপদেষ্টা আরও বলেন, বিরাট একটি পরিবর্তনের মধ্য দিয়ে এই সরকার এসেছে। আপনারা জানেন ৫ আগস্ট থেকে ৮ আগস্ট তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। এ সময় পুলিশ বাহিনীর ওপর বিরাট ধকল গেছে। আপনারা এটা বুঝবেন। আশা করছি, তাদের সমস্যা দ্রুত কাটিয়ে উঠা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
২২০ বার পড়া হয়েছে