ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে ১০৯ ফিলিস্তিনির। মঙ্গলবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন দক্ষিণাঞ্চলের একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের অতর্কিত গুলিবর্ষণে নিহত হন। মে মাসের শেষ থেকে এ পর্যন্ত গাজার খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে ৬শ’ ফিলিস্তিনির।

অপরদিকে, গাজা সিটিতে পুনরায় তাণ্ডব চালানো শুরু করেছে আইডিএফ। অঞ্চলটিতে কোয়াডকপ্টার হামলায় অন্তত ৫ জন মারা গেছেন। এছাড়াও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও আল মাওয়াসিতে আবাসিক বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ১৪০ বারেরও বেশি হামলা করেছে ইসরায়েল। এ নিয়ে চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়ালো ৫৬ হাজার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
১২৪ বার পড়া হয়েছে