ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আজ শনিবার (১২ জুলাই) বিএসএফের গুলিতে প্রাণ যায় এক বাংলাদেশির। গতকাল রাতে সুনামগঞ্জেও প্রাণ হারান গুলিবিদ্ধ একজন।

বিজিবি জানায়, শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ভাঙ্গারপাড় এলাকায় একদল বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন শফিকুল।

তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় প্রতিবাদ ও বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়েছে বিজিবি।

অন্যদিকে বিএসএফ এর গুলিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর সীমান্তেও এক বাংলাদেশির প্রাণ ঝরেছে। দিনাজপুর ৪২ বিজিবর অধিনায়ক জানান, আজ শনিবার (১২ জুলাই) ভোরে ভারতের মালদাখন্ড পরিয়াল ক্যাম্পের বিএসএফ জোয়ানরা এই গুলি ছুঁড়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ২০ বছর বয়সী রাসেল। হরিপুর সদর এলাকার বাসিন্দা তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
৩০৬ বার পড়া হয়েছে