ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

গাজার কিছু অঞ্চলে ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রোববার, ২৭ জুলাই থেকে ইসরায়েল গাজার কয়েকটি নির্দিষ্ট এলাকায় ১০ ঘণ্টার একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ‘কৌশলগত বিরতি’ কার্যকর থাকবে। মানবিক সহায়তা পৌঁছাতে সুযোগ করে দিতেই এই সাময়িক বিরতির কথা বলা হয়েছে।

যেসব এলাকায় এই বিরতি প্রযোজ্য হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটি।

তবে এই ঘোষণার মধ্যেও থেমে নেই সহিংসতা। যুদ্ধবিরতির দিন রোববার সকাল থেকেই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগের দিন শনিবার (২৬ জুলাই) নিহত হয়েছিলেন আরও ৭১ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৪২ জন ছিলেন সাধারণ নাগরিক এবং ত্রাণ সহায়তার আশায় অপেক্ষমাণ ছিলেন।

গত ২৪ ঘণ্টায় অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ৫ জন ফিলিস্তিনির।

ইসরায়েলের পক্ষ থেকে ত্রাণ সহায়তার ওপর আরোপিত কঠোর নিয়ন্ত্রণ ও অবরোধের ফলে গাজা উপত্যকায় মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে। ক্রমবর্ধমানভাবে মানুষ অনাহারে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।

অঞ্চলটিতে কাজ করা সাংবাদিকদের মতে, এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে তারা প্রায়ই নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছেন। তাদের দাবি, ক্ষুধাকে একটি ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।

ক্ষুধা ও চিকিৎসার অভাবে গাজার হাসপাতালে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। শিশুদের মধ্যে অপুষ্টিজনিত মৃত্যু বাড়ছে। দক্ষিণ গাজায় কর্মরত স্বেচ্ছাসেবী চিকিৎসক নিক মেইনারড জানান, এমন করুণ দৃশ্য তারা আগে কখনো দেখেননি। অনেক চিকিৎসক ক্ষুধার্ত রোগীদের দেখেই ভীষণ মানসিক আঘাত পাচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
১০৫ বার পড়া হয়েছে