ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রাশিয়ার কামচাটকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

­

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে একটি প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪ এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

অন্যদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, একই অঞ্চলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

কম্পন অনুভূত হওয়ার পরই সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জুলাই মাসে একই এলাকায় ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে