ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

দোহা হামলা নিয়ে নেতানিয়াহুকে শাস্তির হুঁশিয়ারি কাতারের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দোহায় ইসরাইলি হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তির দাবি তুলেছে কাতার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা বলেন।

এর আগে নেতানিয়াহু মন্তব্য করেছিলেন, গত সপ্তাহে দোহায় ছয়জনকে হত্যা করা ইসরাইলি অভিযান ব্যর্থ নয়; বরং হামাস যেখানেই আশ্রয় নিক না কেন, সেখানে বারবার আঘাত হানা হবে—এমনই বার্তা দেওয়া হয়েছে।

নেতানিয়াহুর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আনসারি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রীর বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কাতারের পক্ষ থেকেও বার্তা স্পষ্ট: আন্তর্জাতিক আইন অমান্য করলে তার জবাবদিহি করতে হবে।

গত সপ্তাহে দোহায় হামাস নেতারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন, সে সময় ইসরাইলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন, যদিও শীর্ষ নেতারা অক্ষত থাকেন।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের মধ্যস্থতার বিষয়ে আনসারি আরও বলেন, “এটি বাস্তবসম্মত মনে হয় না, কারণ ইসরাইলি প্রধানমন্ত্রী আলোচনাকারীদের হত্যা করছেন এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ওপরও হামলা চালাচ্ছেন।”

তিনি জানান, কাতার এখন নিজের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায়, আক্রমণের পুনরাবৃত্তি রোধে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ওপর মনোযোগী।
সূত্র: আনাদোলু

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে